• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : ২৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) পরিসংখ্যান বিভাগে ১ম বর্ষ ১ম সেমিস্টারের ফলাফলের ভিত্তিতে ৫ শিক্ষার্থীকে অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদার মেধা বৃত্তি প্রদান করা হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদারের পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও এককালীন নগদ অর্থ তুলে দেন।
বৃত্তিপ্রাপ্ত পরিসংখ্যান বিভাগের ৫ শিক্ষার্থী হল, মুমতাহিনা রহমান, আসিফ আকতার, সাবির মাহমুদ, মো. মাহিদুল ইসলাম ঈমন ও মোসা. সাওদা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে, উপাচার্য নব প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে বৃত্তি প্রদানে পৃষ্ঠপোষকতা করায় অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় ভিসি বলেন, এমন আয়োজন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে মনযোগ দিয়ে পড়াশোনা করা এবং ভালো ফলাফল করায় উৎসাহিত করবে। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগেও বৃত্তি চালুর ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষকদের আহ্বান জানান। এ ছাড়া মেধাবৃত্তির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদেরও আর্থিক সহায়তা প্রদান করার আশ্বাস দেন। এধরনের কাজে তিনি সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগীদের এগিয়ে আসার আহ্বান জানান।
পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন, পরিসংখ্যান বিভাগের প্রভাষক রেহানা আক্তার তামীম বক্তব্য রাখেন। তারা এ ধরনের আয়োজনে পৃষ্ঠপোষকতা করার জন্য অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদার এবং উদ্যোগ গ্রহণের জন্য ড. মো. মুছা খানকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category