• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে ব্যাংকার্স ফোরামের নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ীদের মতবিনিময়

একেএম শাহজাহান :
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জ-কবিরহাট ব্যাংকার্স ফোরামের নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই ) সকালে উপজেলার বসুরহাট দোকান মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রধান কার‌্যালয়ে এ সভা অনুিিষ্ঠত হয়। কোম্পানীগঞ্জ-কবিরহাট ব্যাংকার্স ফোরামের সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার ম্যানেজার মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ব্যাংকার্স ফোরামের সভাপতি ও ওয়ান ব্যাংক পিএলসি বসুরহাট শাখার ম্যানেজার মুহাম্মদ মশিউর রহমান, ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি বসুরহাট শাখার ম্যানেজার মো.আবুল কাশেম, আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার ম্যানেজার মো.আবু তাহের, বসুরহাট দোকান মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত সভাপতি মো.একরামুল হক আনোয়ার , সাধারণ সম্পাদক মাওলানা মো.আবু জাহেদ প্রমূখ। সভার শুরুতেই ব্যাংকার্স ফোরামের সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার ম্যানেজার মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা তার বক্তব্যে কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলার অর্থনীতিতে ব্যবসায়ীদের গুরুত্ব ও অবদানের কথা উল্লেখ করেন। দেশে বিরাজমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের ব্যাংক ঋণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ করে। একই সাথে ঋণ গ্রহণ ও ব্যবহারে ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানান। সভায় ব্যাংকার্স ফোরামের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে খেলাপী ঋণ আদায়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন এবং ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন।

নোয়াখালীতে শ্রমিক দলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
একেএম শাহজাহান ঃ আওয়ামী লীগও কোনদিন শহীদ জিয়াউর রহমান সম্পর্কে কটুক্তি করার সাহস করেনি। নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো বলেছেন, আওয়ামী লীগ বিগত ১৭ বছরে, তারাও কোনদিন সাহস করে নাই জিয়াউর রহমান সম্পর্কে কটুক্তি করতে। আর কোথাকার কি বাচ্চা বাচ্চা পোলাপান, আপনারা আসছেন জিয়াউর রহমানকে অবমাননা করে আমাদেরকে উত্তোজিত করতে। তিনি এনসিপি নেতা নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে বলেন, নাহিদ সাব আপনি ক্ষমতার কথা বুঝতে পেরেছেন, বিএনপি ছাড়া মনে হয় আর ক্ষমতায় আসা যাবে না। এখন যা যা করছেন মানুষজন নিয়ে, এটাও কিন্তু আমরা রেকর্ড করে রাখছি। কোন অফিসে যান, কার কাছ থেকে টাকা নেন, কার কাছে চাঁদাবাজি করেন, সব হিসাব হবে। তিনি আরো বলেন বন্যা কবলীত মানুষের জন্য যে টাকা উঠিয়েছেন সে টাকারো হিসেব দিতে হবে। নোয়াখালী জেলা বিএনপির আহব্বায়ক আলো নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের ধৈর‌্য ধরতে হবে, উত্তেজিত হওয়া যাবে না। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে ফেব্রুয়ারী পর‌্যন্ত ধৈর‌্য ধরতে হবে। তাহলে আমাদের বিজয়ী সুনিশ্চত হবে ইনশাআল্লাহ। ২১ জুলাই সোমবার বিকালে নোয়াখালী জেলা শহর মাইজদীর বড় মসজিদ সড়কে নোয়াখালী জেলা জাতীয়তাবাদি শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে গোপন তৎপরতা দীর্ঘদিন ধরে অভ্যন্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি’সহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ সমাবেশে মাহবুব আলমগীর আলো এসব কথা বলেন। ভিক্ষোব ও প্রতিবাদ সমাবেশে জাতীয়তাবাদি শ্রমিক দল নোয়াখালী জেলা শাখার আহবায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব নিজাম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, জেলা জজ কোর্টের পিপি এডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপি নেতা গিয়াস উদ্দিন সেলিম, জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম শাহিন, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক গোলাম মাওলা কচি।এ সময় উপস্থিত ছিলেন। নোয়াখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ,সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ। সমাবেশ শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। এতে জেলা বিএনপি, শ্রমিক দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category