• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীতে শহীদ শাওনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিল

মোঃ আল আমিন :
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে নিহত নরসিংদীর মাধবদী পৌর ছাত্রদল কর্মী শহীদ শাওনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাধবদী থানা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের আয়োজনে ১৯ জুলাই শনিবার দুপুরে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী সদর-১ আসনের সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন নিহত শাওনের পরিবারের সাথে শোক বার্তা বিনিময় করে কবর জিয়ারত করে। পরবর্তীতে নিহত শাওন এর স্মরণ সভা ও দোয়া মাহফিলে নরসিংদী জেলা ছাত্র দলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আমরা মাধবদী বাসী সংগঠনের আহবায়ক আনোয়ার হোসেন আনু, নরসিংদী জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, নিহত শাওনের মা ও ভাই। আলোচনা শেষে নিহত শাওনের পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করা হয় এবং আমরা মাধবদী বাসী সংগঠনের পক্ষ থেকে নিহত শাওন ও সুমন এর নামে রাস্তার নামকরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category