• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জামায়াতের জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষে মাধবদীতে মতবিনিময় সভা

মোঃ আল আমিন :
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় মহা সমাবেশকে সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার উদ্যোগে ১৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে আলগী মনোহরপুর ৭নং ওয়ার্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি অনুষ্ঠিত হয় একটি অনাড়ম্বর পরিবেশে, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আজিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী শহর শাখার আমীর জনাব আমিনুল হক।
সভায় আরও বক্তব্য রাখেন শহর শাখার সহকারী সেক্রেটারি জনাব নজরুল ইসলাম, সাবেক কর্মপরিষদ সদস্য ও ৮নং ওয়ার্ডের তদারকি জনাব হেলাল উদ্দীন, শহর কর্মপরিষদ সদস্য ও ৭নং ওয়ার্ড সেক্রেটারি জনাব আব্দুল্লাহ ওমর নাসীফ, এবং ৭নং ওয়ার্ডের সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান।
সভায় সমাপনী বক্তব্য প্রদান করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন মাধবদী শহর শাখার সভাপতি জনাব কামরুজ্জামান মিলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড সভাপতি জনাব ওসমান গণি ভূঁইয়া, ১২নং ওয়ার্ড সভাপতি জনাব আব্দুল্লাহসহ শহরের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, কর্মী ও সহযোগীবৃন্দ।
বক্তারা ১৯ জুলাই জাতীয় মহাসমাবেশকে সফল করার জন্য সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও সভায় সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করার বিষয়ে নানা দিকনির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category