• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য পিরোজপুরে মিছিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা :
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : ১৬ জুলাই বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌরসভার উদ্যোগে পৌর জামায়াত কার্যালয়ের সামনে থেকে (সাইকেল পট্টি) ১৯ জুলাই জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এক মিছিল অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতের আমীর ইসহাক আলী খানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। মিছিলটি বড় মসজিদ (কেন্দ্রীয় মসজিদ) সামনে থেকে শুরু হয়ে বিলাস চত্বর দিয়ে ফলপট্টি স্বর্ণকারগলি হয়ে আবার বড় মসজিদের পাশ দিয়ে পৌর ভবনের সামনে দিয়ে গিয়ে কৃষ্ণচূড়া মোড় হয়ে শেষ হয়। এতে ১৯ জুলাই ঢাকায় মহাসমাবেশ সফল করার জন্য “চলো চলো ঢাকায় চলে মহাসমাবেশ সফল কর”, স্লোগান দিতে থাকে। মিছিলে সদ আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, সদর সেক্রেটারি রাকিবুল হাসান , বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান ও ইমরান উপস্থিত ছিলেন। এছাড়াও মিছিলে পিরোজপুর পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category