• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

এই সরকারের শাসনামলেই জুলাই গণহত্যার বিচার হবে

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নারায়ণগঞ্জ : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে গণহত্যার বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। সেখানে কোনো গাফিলতি থাকবে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সরকারের শাসনামলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে।
শহীদ পরিবারের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মনে সব সময় একটা আর্তি থাকে, একটা ক্রন্দন থাকে—এত বড় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হলো, এমনভাবে আমাদের লোকদেরকে হত্যা করা হলো, আমাদের ভাইদের চোখ কেড়ে নেওয়া হলো, অঙ্গহানি করা হলো…জঘন্য, বীভৎস, নির্মম হত্যাকাণ্ডের বিচার কোথায়?” আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে জানাতে চাই, এই হত্যাকাণ্ডের বিচার হবেই।
সোমবার (১৪ জুলাই) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, জুলাই মাস আসলে আমাদের গত বছরের জুলাইয়ের কথা মনে পড়ে। জুলাই মাসের সূচিত আন্দোলনে গত সাড়ে ১৫ বছর বাংলাদেশে যে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম হয়েছিল, বাংলাদেশের মানুষ ৩৬ দিনে নয়, বড়জোর ১৫ দিনে এই শাসনব্যবস্থাকে উৎখাত করেছে, বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে।
আইজিপি ছাড়াও বিভিন্ন যে অপরাধ আদালতে বা ক্রিমিনাল কোর্টে রয়েছে, সেখানে বিভিন্ন মামলা করা হয়েছে। আমি এখানে (নারায়ণগঞ্জে) মামলাগুলোর খোঁজ নিয়েছি। আমাকে এসপি সাহেব বলেছেন, অনেকগুলো মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। ওনাদের আমি অনুরোধ করেছি যে, আপনারা চেষ্টা করেন ৫ আগস্টের আগে মামলাগুলোর চার্জশিট দেওয়ার জন্য। উনি আমাকে নিশ্চিত করেছেন, অনেকগুলো মামলার চার্জশিট দিতে পারবেন। চার্জশিট দেওয়ার পর বিচারের প্রক্রিয়া শুরু হবে। বিচারকে ত্বরান্বিত করার জন্য প্রয়োজন হলে আমরা দ্রুত বিচার আইনে এ সমস্ত অপরাধের বিচার করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category