• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় বিষযুক্ত চিংড়ি জব্দসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪৫ কেজি বিষ প্রয়োগকৃত চিংড়ি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত একজন আসামি পলাতক থাকলেও, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ ছাড়াও পরোয়ানা ভুক্ত ১ জন ও ১ জন দুবছর সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। কয়রা থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫ কেজি বিষাযুক্ত চিংড়ি মাছ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত আসামি পলাতক রয়েছেন এবং তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। অন্যদিকে জিআর ৫৪/১৮ এর দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি কয়রা থানাধীন মঠবাড়ী গ্রামের মহাসীন গাজীর ছেলে মোঃ বাদশা গাজী ও পরোয়ানাভুক্ত আসামি থানাধীন ঘুগরাকাটি গ্রামের মৃত আজিজ গাজীর ছেলে মোঃ কবির গাজী-কে গ্রেফতার করা হয়েছে। কয়রা৷ থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কয়রায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি :
সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় বাড়ির আঙ্গিনার ডোবার পানিতে পড়ে লামিয়া নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে কয়রা উপজেলার ৫নং কয়রা গ্রামের জাবের হাসান সরদারের কন্যা। জানা গেছে, শনিবার (১২ জুলাই) সকাল ৯ টার দিকে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল লামিয়া। খেলার ফাঁকে আঙ্গিনার পাশে ডোবার মধ্যে পানিতে পড়ে সে। তাকে না পেয়ে পরিবারের লোকজন খুজতে গিয়ে ডোবার পানিতে ভাসতে দেখে। সেখান থেকে তাকে মুত্যু অবস্থায় উদ্ধার করে। কয়রা সদর ইউনিয়নের ৮নং ওর্য়াডের ইউপি সদস্য নাজমুছ সাদাত লামিয়ার পানিতে পড়ে মুত্যুর বিষয়টি নিশ্চিত করেন। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, এ ব্যাপারে কয়রা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কয়রায় বন কর্মীদের উপর হামলা আহত ২
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কয়রা বন টহল ফাঁড়ির স্টাফদের উপর অতর্কিত হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ২ বন কর্মী আহত হয়েছে। আহতদেরকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে ৬ জনকে আসামী করে কয়রা থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-৬ তাং -১১-৭-২৫ ইং। জানা গেছে, গত ১০ জুলাই সন্ধ্যায় কয়রা বন টহল ফাঁড়ির স্টাফরা প্রতিদিনের ন্যায় টহল কার্যক্রমে বাহির হয়। এ সময় ছাছানাংলা নদীর ভাটিয়ার খাল এলাকায় প্রবেষ নিষিদ্ধ সময়ে মাছ ধরার সময় বিষ প্রয়োগ করা চিংড়ি মাছ সহ ২ টি নৌকা জব্দ করে। জব্দ করে অফিসে ফেরার সময় জঙ্গলে পালিয়ে যাওয়া দুষ্কৃতকারীরা রাতের আঁধারের সুযোগ নিয়ে বন বিভাগের স্টাফদের উপর হামলা চালিয়ে নৌকা ২ টি ছিনিয়ে নেয়। তাদের হামলায় ঐ টহল ফাঁড়ির স্টাফ আলমগীর হোসেন (বোটম্যান) ও তাদের সহযোগী তোরাব আলীর হাতের কব্জি ও আঙ্গুল ভেঙ্গে গিয়ে আহত হয় । আহতদেরকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল মজুমদার বলেন, হামলাকারীদের চিহৃিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, মামলার আসামীদেরকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category