• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় দিনব্যাপী পেনশন মেলা অনুষ্ঠিত

শাহিন মিয়া :
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : “সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন”এই শ্লোগানের ভিত্তিতে গাইবান্ধায় দিনব্যাপী পেনশন মেলা অনুষ্ঠিত হয়েছে মেলাটি উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ। এ উপলক্ষে আজ বুধবার সকালে স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্বাধীনতা প্রাঙ্গনে এসে শেষ হয়।পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ,পুলিশ সুপার নিশাত এঞ্জেলা,স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক কে,এম,হেদায়েতুল ইসলামসহ অন্যরা।বক্তারা বলেন,দেশের সর্বস্তরের মানুষকে একটি সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনার লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে।পেনশন স্কিমের সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই আয়োজন। এছাড়াও সরকারী- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহনে জেলা শিল্পকলা একাডেমিতে কর্মশালা ও শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category