• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভারতের তাঁবেদারদের এদেশকে শাসন করতে দেয়া যাবে না : অপর্ণা রায়

নিজস্ব প্রতিবেদক :
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে আসন্ন হিন্দু মহাসমাবেশের প্রস্তুতি হিসেবে বিভিন্ন জেলা, মহানগর, ইউনিট থেকে আগত প্রতিনিধি সভা আজ ঢাকার দয়াগঞ্জ জাতীয় শিব মন্দিরে অনুষ্ঠিত হয়।
বিএনপি’র প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্না রায় দাসের সভাপতিত্বে বাংলাদেশের ৪৪টি জেলা মহানগর ইউনিট প্রতিনিধিদের উপস্থিতিতে বেলা ১১টা থেকে সভা শুরু হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর কুমার বোসের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে অপর্না রায় বলেন, এদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান, নৃগোষ্ঠী সকলের । কোন তাঁবেদার বা প্রতিবেশী দেশের দ্বারা পরিচালিত কোন সরকারকে এদেশ পরিচালনা করতে দেওয়া যাবে না । বক্তারা আসন্ন হিন্দু মহাসমাবেশকে সাফল্যমন্ডিত করার জন্য বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন । বক্তারা সনাতনীদের বাংলাদেশী হিসেবে বাংলাদেশের যেকোনো উন্নয়নে কর্মকাণ্ডে অংশ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা পূজা ফ্রন্টকে নিয়ে কিছু কূচক্রী মহলের উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়।
সভায় পূজা ফ্রন্টের সহ-সভাপতি সুরঞ্জন ঘোষ, গৌতম মিত্র ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক জয়দেব রায়, ঢাকা মহানগর পূজা ফ্রন্ট সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভদ্র, তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক সীমান্ত দাস, সহ সাধারণ সম্পাদক সুভাষ বাড়ৈ , সহ সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ তন্ময় সাহা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category