• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিরোজপুর সওজ এর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মাইনুল ইসলাম :
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : পিরোজপুরে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পিরোজপুর সড়ক বিভাগ (সওজ)। মঙ্গলবার (৮ জুলাই ) শহরের সি ও অফিস মোড় থেকে পিরোজপুর রানিপুর মোড় পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ কর্তৃপক্ষ। পিরোজপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি, এম. রাজিমুল আলীম রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।
উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকালে বুলডোজার দিয়ে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের জমির সীমানা নির্ধারণ করে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়। উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিনহাজুর রহমান সহ সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category