সবুজবাংলা২৪ডটকম, কুড়িগ্রাম : জুলাই অভ্যুথ্যানের অগ্রনায়ক বীরদের কুড়িগ্রামে শুভাগমন উপলক্ষে প্রস্তুতিমূলক প্রেস ব্রিফিং এর আয়োজন করেন কুড়িগ্রাম ফায়ার সার্ভিস মার্কেটের দ্বিতীয় তলায় মঙ্গলবার দুপুর ৩টায় জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম জেলা অফিসে। ব্রিফিং এ লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমিটির প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী মাহামুদুল হাসান জুয়েল, মাসুম মিয়া, সদস্য আসাদুজ্জামান, তাজুল ইসলাম, লিটু সরকার, শামীম রানা, রাজু আহমেদ রাজ্জাক, ইয়াকুব আলী আইয়ুব প্রমুখ।
জেলা কমিটির প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া বলেন, বৈষাম্যহীন নতুন বাংলাদেশ গড়ার শপথে ০২-জুলাই-২০২৫ইং সকাল সাড়ে ১১ টায় কুড়িগ্রামে আসছেন- জাতীয় নাগরিক পার্টি’র কেন্দ্রীয় কমিটির আহবায়ক সাবেক তথ্য উপদেষ্টা মোঃ নাহিদ হাসান, সদস্য সচিব মোঃ আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা, মূখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) মোঃ হাসনাত আবদুল্লাহ্, মূখ্য সংগঠক (উত্তর অঞ্চল) মোঃ সারজিস আলম এবং যুগ্ম আহবায়ক কুড়িগ্রামের কৃতি সন্তান ডক্টর আতিক মুজাহিদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মুকুল মিয়া আরও বলেন- পথসভাকে সফল করতে আমরা সাংবাদিক, ট্রাফিক পুলিশ, আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সংস্থাগুলোর সার্বিক সহায়তা কামনা করছি।