• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে আ.লীগ নেতা পাইপগানসহ গ্রেপ্তার

একেএম শাহজাহান :
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নোয়াখালী : নোয়াখালীর সদর উপজেলা থেকে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ জুন) দুপুরের আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, শনিবার রাত সোয়া ৮টার দিকে নোয়াখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের পূর্ব অনন্তপুর গ্রামের আনন্দধারা এলপি গ্যাস নামে একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাহেদুর রহমান দিপু (৫০) বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং অনন্তপুর গ্রামের পশ্চিম পাঁনচাত বাড়ির মৃত সফিকুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দিপু একলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের একটি অংশের সক্রিয় নেতা ছিলেন ও জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর অনুসারী বলে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্বঅনন্তপুর গ্রামের আনন্দধারা এলপি গ্যাস নামীয় একটি দোকানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানতে পারে ভাড়াকৃত ওই দোকানের ভিতরে এক ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। পরে আসামিকে আটক করে দেহতল্লাশির একপর‌্যায়ে তার ভাড়াকৃত দোকানের সিলিংয়ের ওপরে ১টি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে বলে স্বীকার করে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে দিপুকে গ্রেপ্তার করা হয়। আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নোয়াখালীতে বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদা দাবি, হামলা-লুটপাট
একেএম শাহজাহান ঃ নোয়াখালী সদর উপজেলার উত্তর শুল্লুকিয়া গ্রামে এক লাখ টাকা চাহিত চাঁদার ৩০ হাজার টাকা পরিশোধ করেও বাকি ৭০ হাজার টাকা না দেওয়ায় কথিত বিএনপি নেতা মজিদ মাঝির নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট করার অভিযোগ ওঠেছে। এই ঘটনায় বাধা দেওয়ায় নারী-পুরুষকে পিটিয়ে আহত করা হয়েছে। আজ রোববার নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনায় বিএনপির নেতা মজিদ মাঝিসহ ৪জনকে আসামি করে মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। এরআগে উপজেলার কালাদরাপ ইউনিয়নের শুল্লকিয়া গ্রামের হানিফের দোকানে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় আহতরা হলেন, উপজেলার উত্তর শুল্লুকিয়া গ্রামের চৌধুরী মিয়ার ছেলে মো. হানিফ (৫০) ও তাঁর স্ত্রী আজিমা বেগম পাখি (৪৫)।অভিযুক্তরা হলেন, উপজেলার উত্তর শুল্লুকিয়া গ্রামের মৃত ননঅ মিয়ার ছেলে কথিত বিএনপি নেতা মজিদ মাঝি (৫০), আব্বাস উদ্দিন (২০), মো. মহিন উদ্দিন (২৩), মো. নুরুল হক (৪৮)। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় মজিদ মাঝি ৫ আগস্টের পূর্বে আওয়ামী লীগের দোসর ছিলেন। সরকার পতনের পর মজিদ মাঝি বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কায়েম করে আসছে। সাম্প্রতিক মজিদ মাঝি ভুক্তভোগী মো. হানিফের কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদার টাকা না দিলে এলাকা ছেড়ে দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে অসহায় হয়ে ধার- দেনা করে প্রথমে ২০ হাজার, পরে আরো ১০ হাজার টাকা মজিদ মাঝিকে প্রদান করা হয়। কিন্তু মজিদ মাঝি বাকি ৭০ হাজার টাকা চাঁদার জন্য চাপ প্রয়োগ করলে, তা প্রদানে অস্বীকৃতি জানালে শনিবার দুপুরে মজিদ মাঝি ও তার লোকজন হানিফের দোকানে হামলা চালিয়ে দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায়। এসময় চাঁদাবাজদের বাধা প্রদান করলে তারা ভুক্তভোগী হানিফ ও তার স্ত্রী পাখিকে পিটিয়ে গুরত্বর আহত করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অভিযুক্ত মজিদ মাঝি চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে বলেন, রাস্তার পাশে কয়েকটি কলা গাছ কাটাকে কেন্দ্র করে তার পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতন্ডা হয় হানিফের পরিবারের। এখানে কোন হামলা, লুটপাটের ঘটনা ঘটেনি। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, এই ধরনের ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভবিষ্যতে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category