• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হাতিরঝিলে জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেছেন,২০২৪ সালের ৫ আগস্টের পর আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে ভূমিকা রাখার।
রবিবার সন্ধ্যা ৭.৩০টায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে হাতিরঝিল থানা জামায়াতের উদ্যোগে ১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নে লক্ষ্যে আয়োজিত ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
হাতিরঝিল পূর্ব থানা আমীর এডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, বক্তব্য রাখেন হাতিরঝিল পশ্চিম থানা আমীর ইউসুফ আলী মোল্লা,পূর্ব থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন ও পশ্চিম থানা সেক্রেটারি রাশেদুল ইসলাম প্রমুখ।
এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ৭ দফা আদায়ের লক্ষ্যে আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ দেশ-জাতির জন্য গুরুত্বপূর্ণ। উক্ত সমাবেশ বাস্তবায়নে রাজধানীর মগবাজারের জনশক্তিদেরকে নিরলস পরিশ্রম করতে হবে।
তিনি বলেন,জামায়াত একটি আপোষহীন আন্দোলনের নাম। দেশ গঠনে এ কাফেলা তার দায়িত্ব পালন করে যাচ্ছে দায়িত্বশীলতার সাথে। ৫৪ বছরে যারা শাসন করেছে তারা সবুজ শ্যামল শস্যে ভরা সুন্দর রাষ্ট্রটিকে জন প্রত্যাশার আলোকে গড়ে তুলতে পারেনি।জামায়াত সবাইকে নিয়ে এ দেশকে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category