• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

টেকসই বেড়িবাঁধ কয়রার জনমানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে : মাওলানা আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশের ২য় বৃহত্তম উপজেলা কয়রা। খুলনা জেলার দক্ষিণের এই উপকূলীয় অঞ্চলটি প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। পৃথিবীর সর্ববৃহৎ বিখ্যাত ম্যানগ্রোভ কয়রা উপজেলার কোল ঘেষে গড়ে ওঠেছে। এই অঞ্চলের মানুষের জীবন নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার। বিশেষ করে ঘূর্ণিঝড় সিডর, আইলা, আম্ফানের ফলে এই জনপদের জীবনযাত্রার মান মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। পুরনো দুর্বল বেড়িবাঁধগুলো প্রায় ভেঙে যার ফলে ঘরবাড়ি, ক্ষেত- খামার, ফসলের মাঠ, গবাদি পশু ক্ষতিগ্রস্ত, মানুষ বাস্তুচ্যুত হয়। এমতাবস্থায় একমাত্র টেকসই বেড়িবাঁধ কয়রার জনমানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি রবিবার (২৯ জুন ) বিকাল ৪ টায় ৬নং কয়রা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। কয়রা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ রজব আলী মল্লিকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি শেখ সায়ফুল্লাহ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়নের জামায়াতের আমীর মোঃ মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, কয়রা সদর ইউনিয়ন সেক্রেটারি প্রভাষক মোঃ নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাওঃ মোস্তাকিম বিল্লাহ, যুব বিভাগের উপজেলা সেক্রেটারী মোনায়েম বিল্লাহ, ইউনিয়ন সভাপতি ডি এম জাহিদুল ইসলাম, ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, সাবেক ইউপি সদস্য নাজমুস সাদাত, শিক্ষক সুজিত কুমার সরকার, নিরাঞ্জন মন্ডল, তারাপদ মুন্ডা প্রমুখ।

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে আলোচনা ও গাছের চারা বিতরন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা সিএনআর এস সিডা বিফর আরএল প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, কুইজ, চিত্রাংকন প্রতিযোগিতা ও গাছের চারা বিতরন করা হয়। রবিবার (২৯ জুন) সকাল ১০ টায় কয়রা ছিদ্দিকিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার হলরুমে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের উপাধাক্ষ্য মাওলানা মুনছুর রহমান। প্রকল্পের
ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ তুহিন হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, সিএনআরএস এর ফিল্ড ম্যানেজার স্বরন কুমার চৌহান, সাইট অফিসার মোঃ নুরুজ্জামান, স্থানীয় সমাজসেবক মোল্যা মনিরুজ্জামান মনি, মিজানুর রহমান লিটন, দেলবার গাজী, রাজিয়া খাতুন প্রমুখ। এ সময় বক্তারা পরিবেশে রক্ষার গুরুত্ব, পরিবেশ দূষণ, পলিথিন দূষণ, নতুনদের পরিবেশে উপর দায়িত্ব,প্রয়োজনীয়তা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখার গুরুত্বের উপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, পরিবেশ যদি রক্ষার কাজ শুরু করা না হয়, তাহলে আগামীতে এই পৃথিবী আর বাসযোগ্য থাকবেনা। আলোচনা শেষে কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়। পরে প্রতিষ্ঠান সহ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়।

সুন্দরবনে বন বিভাগের অভিযানে অবৈধ জাল সহ নৌকা জব্দ
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ সুন্দরবন নলিয়ান স্টেশনের অধিনস্থ পাটকোষ্টা বন ফাঁড়ির বন রক্ষীরা অভিযান চালিয়ে অবৈধ ভেশাল জাল সহ নৌকা জব্দ করেছে। এ সময় ১ টি বিষের বোতল, ২ বস্তা চিংড়ি শুটকি মাছ উদ্ধার করা হয়। শনিবার রাতে পাটকোষ্টা বন টহল ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে
ঝালিয়ার শতমুখী খাল এলাকা হতে এই নৌকা জব্দ করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত ব্যাক্তিরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন পাটকোষ্টা বন টহল ফাঁড়ির স্টাফ মোঃ আলী হোসেন, জিএম মাহাতাব উদ্দিন ও কাঞ্চন কুমার কৈরী। নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শমসের আলী বলেন, এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ ছাড়া এই ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের চিহৃিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

কয়রায় পার্টনার প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রায় কৃষি বিভাগের প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি অফিস এই কংগ্রেসের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারন অফিসার নিসাত ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি খুলনার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উদ্ভিদ সংরক্ষণ বিভাগ খুলনার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ তৌহিদীন ভুইয়া। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার। আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, জামায়াতের কয়রা সদর ইউনিয়নের আমির মোঃ মিজানুর রহমান, সহকারি কৃষি সম্প্রসারন অফিসার মোঃ গোলাম নবী, ইউপি সদস্য আবু হাসান, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ফারুক হোসেন, গুরুদাস মন্ডল, অনুতব সরকার, সাধন ঢালী, মাহমুদুল হাসান, নাইমুর রহমান, আল মাহফুজ, সমাজসেবক গাজী সিরাজুল ইসলাম, আবুল বাশার ডাবলু, স্থানীয় কৃষক বিলকিস আক্তার, লাবনী খাতুন, জর্তিময় সরকার,ইকবাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category