• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

এসিডি স্টুডেন্ট লিডারশিপ ক্যাম্প-এ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন

নিজস্ব প্রতিবেদক :
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৪ শিক্ষার্থী সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককের সিয়াম ইউনিভার্সিটি, এশিয়া কোঅপারেশন ডায়ালগ ইউনিভার্সিটি নেটওয়ার্ক (এসিডি-ইউএন) এবং ওয়ার্ল্ড ফেডারেশন অব ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনস (ডব্লিউএফইউএনএ) যৌথভাবে আয়োজিত “এসিডি স্টুডেন্ট লিডারশিপ ক্যাম্প ২০২৫” এ অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ১২টি দেশের ৬০ জন অংশগ্রহণকারী নেতৃত্ব প্রশিক্ষণ, এসডিজি-সম্পর্কিত কার্যক্রম এবং জাতিসংঘের এসক্যাপ, পররাষ্ট্র মন্ত্রণালয় (এমওএফএ) এবং এসডিজি কমিউনিটি মার্কেট পরিদর্শনে অংশগ্রহণ করেন।
ক্যাম্পে ৮টি দলের মধ্যে, ‘টেকসইতা’ এবং ‘প্রভাব’ শীর্ষক বিভাগ দৃটো পুরষ্কার জিতেছে যেখানে ডিআইইউর শিক্ষার্থীরা মূল সদস্য ছিলেন। এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম এবং বিশ্বব্যাপী শিক্ষা এবং টেকসই উন্নয়নের জন্য ডিআইইউর দৃঢ় সমর্থনের প্রতিফলন ঘটায়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের বিশ্বব্যাপী নেতা হিসেবে গড়ে ওঠার জন্য এধরনের আন্তর্জাতিক কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণের জন্য উৎসাহিত করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category