• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে : কয়রায় মাও. আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : গত ৫ আগষ্টে স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে দেশ যখন পরিবর্তিত পরিস্থিতিতে ক্রমান্বয়ে স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে, তখন কিছু সংখ্যক স্বার্থাণ্বেষী দুষ্কৃতমহল লুটপাট, ভাংচুর, চাঁদাবাজ, টেন্ডার বানিজ্য করে যাচ্ছে । যার ফলে দেশের শান্তি শৃঙ্খলা ও জনগণের প্রত্যাশার শঙ্কা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে সমাজের সকল জনগণের প্রতি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বুধবার (২৫ জুন ) বিকাল ৪ টায় কয়রা উপজেলার ঝিলিয়াঘাটা বাজারে উপজেলা জামায়াতের আয়োজনে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব বলেন। মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর সর্ব স্তরের নেতাকর্মী, ছাত্র, শিক্ষক, শ্রমিক, দিন মজুর, অভিভাবক ও সর্বস্তরের জনগণকে ধৈর্য ও প্রজ্ঞার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে । এ সময় তিনি বিভিন্ন ধর্মের উপাসনালয়, বাড়িঘর ও সম্পত্তির নিরাপত্তার জন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানান। কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ সায়ফুল্লাহর সভাপতিত্বে ও কয়রা সদর ইউনিয়ন আমীর মিজানুর রহমানের সঞ্চয়নায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, কয়রা সদর ইউনিয়ন সেক্রেটারি প্রভাষক মোঃ নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাওঃ মোস্তাকিম বিল্লাহ, যুব বিভাগের ইউনিয়ন সভাপতি ডি এম জাহিদুল ইসলাম, প্রভাষক নেজওয়ানুল করিম প্রমুখ।


সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক
কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবন পশ্চিম বিভাগের অধিনস্থ আদাচাই বন টহল ফাঁড়ির বন রক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ২ জন জেলেকে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে ২ টি নৌকা, ১০ বোতল কীটনাশক, অবৈধ ভেশাল জাল সহ হরিণ ধরার ফাঁদ উদ্ধার করে। জানা গেছে, গত ২৪ জুন রাত ৮ টার দিকে আদাচাই বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে শেখেরখাল এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কয়রা উপজেলার তেতুলতলা গ্রামের আকবার পাড় (৫২) ও শফিকুল সানা (৩৮)। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বুধবার (২৫ জুন) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ১০ টায় এ উপলক্ষে এক র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ,কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, শিক্ষক এস এম আঃ রউফ, সাংবাদিক মোঃ গোলাম রব্বানী, মিজানুর রহমান লিটন, এনজিও প্রতিনিধি তানিয়া আক্তার, পরিত্রানের আলাউদ্দিন, কোডেকের মোঃ ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক মোঃ ফরহাদ হোসেন, নারী নেত্রী মুর্শিদা খাতুন, প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরন করা হয়।


কয়রায় বিএনপির সম্প্রীতি সমাবেশ
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকাল ৪ টায় চান্নিরচক এল সি কলেজিয়েট স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আমাদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সরদারের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য এম, এ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, কামরুজ্জামান টুক, জেলা বিএনপির সদস্য মোঃ মনিরুজ্জামান বেল্টু আশরাফুল ইসলাম নুর। এতে আরও বক্তব্য রাখেন, পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আঃ মজিদ, পাইকগাছা পৌর বিএনপি নেতা আসলাম পারভেজ, এমদাদুল হক,
কয়রা উপজেলা বিএনপি নেতা, শরিফুল আলম, মোঃ কোহিনুর ইসলাম, শেখ মোঃ মোফিজুল ইসলাম,আঃ রহিম সানা,মোঃ হাবিবুর রহমান, মোঃ রফিকুল ইসলাম মিস্ত্রি, আবুল বাশার ডাবলু, কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিবৃ সাইদ মালী, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম খোকা, মহিলা দলের আহবায়ক দিলরুবা মিজান, সাধারণ সম্পাদক সুরাইয়া সুলতানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category