• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক :
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ইরান থেকে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ১৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দেশটির জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এমডিএর বিবৃতির বরাত দিয়ে অবশ্য এএফপি প্রাথমিকভাবে জানিয়েছিল, দুজন আহত হয়েছে। তাদের দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। ১৬ বছর বয়সী তরুণকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হচ্ছে। তার শরীরের ওপরের অংশে আঘাত রয়েছে। আর এক ৫৪ বছর বয়সী ব্যক্তির অবস্থা খুব বেশি গুরুতর নয়। তিনি পায়ের নিচের অংশে আঘাত পেয়েছেন।
আল–জাজিরার প্রতিবেদনে এই দুজনসহ ১৪ বছর বয়সী এক কিশোর গুরুতর আহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
তবে এসব ব্যক্তি কোথায় অবস্থান করছিলেন, তা জানায়নি এমডিএ। অর্থাৎ ইরানের ছোড়া নতুন ক্ষেপণাস্ত্রগুলো কোথায় আঘাত হেনেছে, তা প্রকাশ করেনি ইসরায়েল।
এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এর বরাতে আল জাজিরা জানায়, ইরানের ছোড়া অন্তত ৩৯টি ক্ষেপণাস্ত্র শুক্রবার (২০ জুন) ভোরে ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত হেনেছে। এসব ক্ষেপণাস্ত্র উত্তরাঞ্চলের হাইফা, দক্ষিণের বিরশেবা, এমনকি রাজধানী জেরুজালেমেও পড়েছে।
চ্যানেল ১২ জানায়, ইরানের নতুন এই হামলার লক্ষ্যবস্তু ছিল সামরিক স্থাপনা ও কৌশলগত স্থাপনা, যার মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র বেসামরিক এলাকাতেও আঘাত হেনেছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, তবে কয়েকটিকে আটকানো সম্ভব হয়নি। জনগণকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category