• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে স্টোকহোল্ডার কর্মশালা ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর সহযোগিতায় স্টোকহোল্ডার কর্মশালা ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাছরিন জাহান, এসডিএফ এর পিরোজপুর জেলা ব্যবস্থাপক হাফিজ আল মামুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রানা মিয়া প্রমূখ।
এ সময় উপকার ভোগীদের মধ্য থেকে ডালিয়া বেগম ও শিক্ষাবৃত্তি প্রাপ্ত আসমা আক্তার মিম তাদের অনুভূতি ও কার্যক্রমের সফলতার দিক তুলে ধরেন।
সভা শেষে সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন। এ সময় ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে ৩ লক্ষ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়। সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, এসডিএফ এর জেলা কর্মকর্তাবৃন্দ, এসডিএফ এর গ্রাম সমিতির সদস্যবৃন্দ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category