• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের প্রকল্প অবহিতকরন সভা

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাপানের শাপলা নীড়ের সহযোগিতায় জেজেএসের প্রস্তুুতি প্রকল্প এই অবহিতকরন সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও প্রকল্পের সহকারী প্রকল্প সমন্বয়কারী নাজমুল হুদার পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ সালাম, আছিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান, প্রধান শিক্ষক মোঃ শওকত হোসেন,
ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, শেখ সোহরাব হোসেন, ব্লাড ডনার ক্লাবের সভাপিত মোস্তাফিজুর রহমান, সিপিপি সদস্য মনিরা খাতুন, ক্লাব প্রতিনিধি মোল্যা মনিরুজ্জামান মনি, হাবিবুর রহমান, ফারুক হোসেন, সঞ্জয় কুমার, জেজেএসের মনিটরিং অফিসার জোবায়ের হোসেন, এপিও এস এম এ মজিদ, মনিরা পারভীন প্রমুখ। অবহিতকরন সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সিপিপি সদস্য, ক্লাব প্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

কয়রায় গাজা সহ ১ মাদক ব্যবসায়ী আটক
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ শ গ্রাম গাজা সহ মিঠুন কুমার মুন্ডা নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে শ্যমনগর উপজেলার গাবুরা গ্রামের ভরত মুন্ডার পুত্র। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে উত্তর বেদকাশি ইউনিয়নের কাচারীবাড়ি বাজার সংলগ্ন এলাকা হতে তাকে গাজা সহ আটক করা হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে বুধবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সিআর মামলার ২ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আটক করা হয়। আটকৃতরা হলেন নারানপুর গ্রামের শাহিনুর রহমান ও ২নং কয়রা গ্রামের ফারুক গাইন। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category