• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রামুতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৩

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কক্সবাজার : সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী দক্ষিণ পাতলী এলাকার হাবিব উল্লাহ (৫৫) ও তার শিশু ছেলে রিয়াদ। অপরজন রামুর পূর্ব রাজারকুল এলাকার হিমাংসু বড়ুয়ার মেয়ে রিমঝিম বড়ুয়া (২৩)।
স্থানীয়দের বরাতে ওসি জানান, চট্টগ্রামগামী পূরবী বাস ও কক্সবাজারমুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি রাস্তার পাশে উল্টে যায়। আর কাভার্ডভ্যানটি রাস্তার অপর পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় বাসের তিন যাত্রী নিহত হন। বাসটির অপর যাত্রীরা কমবেশি আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
মাসখানেক আগেও একই এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় নারী-পুরুষসহ অর্ধশত ব্যক্তি আহত হয়েছিলেন। এর রেশ না কাটতেই সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category