• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে বন রক্ষিদের অভিযানে হরিণ ধরার ফাঁদ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ২ জুন, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : সুন্দরবনের গহীনে বন বিভাগের বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে হরিণ শিকারে ব্যবহৃত ১শ ফাঁদ। সোমবার (২জুন) সকাল ১০ টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের কোবাদক ফরেষ্ট ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে সুন্দরবনে টেকের খাল এলাকা থেকে এ সকল হরিণ ধরার ফাঁদ উদ্ধার করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনের ভেতরে লুকিয়ে রাখা ফাঁদগুলো শনাক্ত করা হয়। তবে এ সময় কোনো চোরাশিকারিকে আটক করা সম্ভব হয়নি।
সুন্দরবনের কোবাদক ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, চোরাশিকারিরা হরিণ শিকারের জন্য বনে বিভিন্ন ধরনের ফাঁদ পাতে। গোপন সংবাদের ভিত্তিতে তরই সুত্র ধরে আমরা টেকের খাল এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় আনুমানিক ১শ মিটার হরিণ ধরার ফাঁদ উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভাব হয়নি। তবে হরিণ শিকারের সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে তিনি জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category