• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইন্দুরকানিতে কৃষি অধিদপ্তরের পার্টনার সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানি (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানিতে, সারা দেশের ন্যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “বাংলাদেশে পুষ্টি, উদ্যোক্তা এবং স্থিতিস্থাপকতার জন্য কৃষি ও গ্রামীণ রূপান্তর” প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো “পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস)” এর বাস্তবায়ন। ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পিএফএস সেশন সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের অর্জিত জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা প্রকল্প এলাকার অন্যান্য কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে এ পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়। ২৬ মে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়াতনে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক হাসান-বিন মুহাম্মাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ইন্দুরকানি সরকারি কলেজের ইসলামি স্টাডিজ বিভাগের চেয়ারম্যান জাকারিয়া হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মহিউদ্দিন,উপজেলা সমবায় কর্মকর্তা আরিফুল ইসলাম,উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু,বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সমৃদ্ধি’-এর পরিচালক আজাদ হোসেন বাচ্চু,ইন্দুরকানি প্রেসক্লাবের সভাপতি খান মো. নাসির উদ্দিন,উপজেলা জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আবুল কালাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলাউদ্দিন হোসেন হাওলাদার এবং উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে বক্তারা কৃষি উন্নয়ন ও কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে পার্টনার ফিল্ড স্কুলের অবদান তুলে ধরেন এবং এই ধরনের প্রশিক্ষণভিত্তিক কার্যক্রম চলমান রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category