সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা সদর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা গতকাল ২৪ মে বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ইভলভ প্রকল্প ডরপ ও উত্তরনের হেলভেটাস সুইচ ইন্টারকোঅপারেশান বাংলাদেশের সহযোগিতায় এই উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আঃ গনি গাজীর পরিচালনায় বাজেট সভায় আলোচনায় বক্তৃতা করেন কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, ইউপি সদস্য শেখ আবুল কালাম আজাদ, শেখ সোহরাব হোসেন, আবু হুরাইরা খোকন, মাসুম বিল্লাহ, এস এম শফিকুল ইসলাম, হরেনন্দ্রনাথ সরকার, নাজমুছ সাদাত, মিজানুর রহমান কোহিনূর, মূর্শিদা খাতুন, শাহানারা জামাল, সেলিনা আক্তার, ডরপের হারুন অর রশিদ, উত্তরণের রেজওয়ান আহমেদ, জেজেএসের এস এম এ মজিদ,
ইসলামীক রিলিফ বাংলাদেশের কুদরত উল্লাহ ফারুক বিজু, সমাজসেবক সানা মুনছুর রহমান, মিজনুর রহমান লিটন, মনিরুজ্জামান মনি, মহিলা ও শিশু সংগঠনের নেত্রীমুর্শিদা খাতুন প্রমুখ। আলোচনা শেষে ২০২৫-২৫ অর্থ বছরে ইউনিয়ন পরিষদে ৭ কোটি ১২ লক্ষ ২৯ হ্জার ৯৫৮ টাকার বাজেট ঘোষণা করা হয়।
সুন্দরবনে অবৈধ আটন দিয়ে কাঁকড়া ধরার অপরাধে ৫ জেলে আটক
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ সোনামুখী নদীতে অবৈধ আটন দিয়ে কাঁকড়া ধরার অপরাধে ৫ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে নৌকা, অবৈধ আটন সহ কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়। জানা গেছে গতকাল শনিবার (২৪ মে) ভোর ৫ টার দিকে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলামের নির্দেশনায় গেওয়াখলী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কয়রা উপজেলা হানিফ শেখ, আছাদ, তারিকুল ইসলাম, রুবেল গাজী ও শুভ বাহাদুর। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
কয়রায় সাইবার সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষন
২৪ মে সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আইসিটি অফিসার মিহির মিত্র, মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ সালাম, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা নাজমুল, উপজেলা পরিষদের সিএ তাপস কুমার মন্ডল প্রমুখ। প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহন করেন।
কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রে-মাসিক সভা
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৪ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কারিতাসের ডিআরআরসিসিএ প্রকল্পের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, শিক্ষা অফিসার তপন কুমার, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ সালাম, কারিতাসের ফিল্ড অফিসার মোঃ মিজানুর রহমান, মিল্টন মন্ডল, এনজিও প্রতিনিধি আতাউর রহমান, মোস্তাক মাহমুদ, এস এম এ মজিদ প্রমুখ। এ সময় দুর্যোগের আগাম প্রস্তুুতি, চলাকালিন সময় ও পরবর্তী করনীয় কার্যক্রমের উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।