• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রতিবন্ধীদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মান্নান ভূঁইয়ার

নিজস্ব প্রতিবেদক :
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : প্রতিবন্ধীদের আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে এবং তাদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সরকারি ভাবে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার প্রাপ্ত মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। তিনি গতকাল শুক্রবার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মধুগড় এলাকায় আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত প্রতিবন্ধী স্কুল পরিদর্শনে গিয়ে উপরোক্ত কথা গুলো বলেন।
প্রতিবন্ধীদের প্রাণের স্পন্দন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো: সেলিম রেজা টিউশনি করে নিজস্ব অর্থায়নে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করে কিন্ত ১৫০ জন প্রতিবন্ধী ছাত্র ছাত্রী লেখাপড়া করায় বই, খাতা, কলম সহ শিক্ষা সামগ্রী সংকট দেখা দিয়েছে এবং স্কুল ঘরটির টিনগুলো নষ্ট হয়ে গেছে। যার কারণে বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যাচ্ছে এবং প্রয়োজন কয়েকটি ফ্যান। ক্লাস করাতে ভোগান্তি হচ্ছে। বয়সের ভারে নুয্যু স্কুল মাস্টার সেলিম রেজার পক্ষে প্রতিবন্ধীদের স্কুল পরিচালনা করা কস্ট সাধ্য হয়ে পড়ছে তারপরও তিনি থেমে নেই। সকলের সাহায্য সহযোগিতা কামনা করেছে। প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে করা যাবে না বলে তিনি মানবিক দৃষ্টি কোন থেকে দেখার অনুরোধ করেছেন।
প্রতিবন্ধীদের সুস্থ স্বাভাবিক ও খেলাধূলা এবং পড়াশোনায় পারদর্শী করে গড়ে তোলতে বিনা পয়সায় পাঠদান সহ মায়ের মতো স্নেহ ভালোবাসায় আদর যত্নে গড়ে তুলছে মানবিক কয়েকজন নারী শিক্ষক।
জরাজীর্ণ প্রতিবন্ধী স্কুলটির অবকাঠামো মেরামতের জন্য সরকারের সুদৃষ্টি এবং সব শ্রেণি পেশার মানুষকে মানবিক গুণাবলী নিয়ে আন্তরিক ভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। পরিশেষে তিনিও প্রতিবন্ধীদের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category