• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভন্ডারিয়ায় ভুয়া এতিমখানা দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ২১ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ভান্ডারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের ভান্ডারিয়ায় ভুয়া এতিমখানা দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ২০ মে (মঙ্গলবার) উপজেলার ৫ নম্বর ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামে অবস্থিত “আল মাদ্রাসাতুল মদিনাতুল কারিগরি এতিমখানা” (নিবন্ধন নং: ৪০১/০১) নামে একটি প্রতিষ্ঠান কখনো ইবতেদায়ি মাদ্রাসা, কখনো এতিমখানার আবাসিক প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিয়ে সরকারি অনুদান উত্তোলন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে জানাজানি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতিমখানাটির ক্যাপিটেশন বাতিল করে। কিন্তু বর্তমানে আগের সেই বাতিলকৃত ক্যাপিটেশনের জন্য রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুনরায় সরকারি তালিকাভুক্ত হওয়ার চেষ্টা করছে বলে জানা যায়।
এই প্রতিবেদক সরেজমিনে গিয়ে দেখতে পান, এতিমখানার নামে একটি সাইনবোর্ড লাগানো থাকলেও সেখানে কোনো ছাত্র বা রান্না-বান্নার ব্যবস্থা বা আবাসিক কার্যক্রমের চিহ্ন নেই। বরং ঘরের ভেতরে গরুর গোয়ালঘর এবং গোখাদ্যের গাদা পাওয়া গেছে। কেউ সেখানে উপস্থিত ছিল না।
এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, মাঝে মাঝেই সেখানে সাইনবোর্ড পাল্টানো হয়—কখনো মাদ্রাসা, কখনো এতিমখানা হিসেবে। কিন্তু কোনো ছাত্র বা শিক্ষার্থীদের দেখা যায়নি। স্থানীয়রা জানান, মাওলানা রুহুল আমিন নামের একজন ব্যক্তি প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করেন এবং এতিমখানার নাম ব্যবহার করে সরকারি অর্থ আত্মসাৎ করেন।
এ বিষয়ে জানতে চাইলে মাওলানা রুহুল আমিন বলেন, “আপনি সরাসরি আসেন, স্বাক্ষাতে কথা বলি। আমার মসজিদে পাঠদানের ব্যবস্থা আছে, একজন হাফেজ শিক্ষকও রয়েছেন। তিনিই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন।”
এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল হাসান বলেন, “ক্যাপিটেশনের একটি আবেদন পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category