• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আমাকে বিদেশি নাগরিক বললে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হয় : খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক :
Update : বুধবার, ২১ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, আমার একটাই জাতীয় নাগরিকত্ব, বাংলাদেশের নাগরিকত্ব। আমি এখানে আসার আগে পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি। কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই।
বুধবার (২১ মে) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
খলিলুর রহমান বলেন, কেবল আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হয়।
তিনি বলেন, আমি আবেদন করবো, আপনারা বুঝেশুনে কথা বলেন। আপনারা যদি আমাকে ঢিল নিক্ষেপ করেন সেই ঢিল কিন্তু অন্যের ওপর গিয়েও পড়তে পারে। আমি যেটা নই, আমাকে সেটা বানাবেন না প্লিজ। আর পারলে প্রমাণ করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category