• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে বজ্রপাতে প্রাণ গেলো দুই গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি :
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কুড়িগ্রাম : কুড়িগ্রামে বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবারে (১৬ মে) জেলার উলিপুর ও চিলমারী উপজেলার পৃথক স্থানে তারা মারা যান।
তারা হলেন, চামেলি রাণী (৪০) ও তাছলিমা আক্তার (২৪)। চামেলি রাণী উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের মধুপুর ক্লিনিকের পাড় এলাকার মদন চন্দ্রের স্ত্রী। তাছলিমা আক্তার চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের চরমুদাফৎ কালিকাপুর গ্রামের ইমরান হোসেন দিপুর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে বৃষ্টির সময় খড়ের গাদা থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন চামেলি তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একইদিন ছাগলের ঘাস কাটতে গিয়ে তাছলিমা আক্তার তাসলিমা বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান।
চিলমারী উপজেলার ঠুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, দাফনের অনুমতি দিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category