• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভুটানে ২৮-০ গোলের অবিশ্বাস্য জয় সাবিনা-মনিকাদের

ক্রীড়া প্রতিবেদক :
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ভুটান উমেন্স ন্যাশনাল লিগে তিন ক্লাবে বাংলাদেশের ১০ নারী ফুটবলার খেলছেন। সানজিদাদের থিম্পু সিটি ও কৃষ্ণাদের ট্রান্সপোর্ট ইউনাইটেডের জয়ে পর বৃহস্পতিবার খেলতে নেমেছে সাবিনা-মনিকাদের পারো এফসি। এই ম্যাচে বাংলাদেশের চার ফুটবলারই (অন্য দুইজন ঋতুপর্ণা ও সুমাইয়া) প্রথম মিনিট থেকে খেলেছেন।
শুরু থেকেই পারো ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের ওপর। পারো বলার চেয়ে সাবিনা, মনিকা, ঋতুপর্ণা, সুমাইয়া বলাই ভালো। তাদের একের পর এক আক্রমণে তছনছ হয়ে যায় প্রতিপক্ষ সামস্তে উইমেন্স ক্লাবের রক্ষণ।
প্রতিপক্ষের জালে গোলে বন্যা বইয়ে দিতে শুরু করার পর শেষ পর্যন্ত ২৮ গোল দিয়ে থামলো সাবিনারা। ২৮-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পারো এফসি।
সাবিনাকে দিয়ে অষ্টম মিনিটে গোলের খাতা খোলো পারো। বিরতিতে যায় ১০-০ গোলে লিড নিয়ে। দ্বিতীয়ার্ধে দিলো আরও ১৮ গোল।
২৮ গোলের মধ্যে সর্বাধিক ৯ গোল করেছেন সাবিনা খাতুন। মনিকা চাকমা করেছেন ৭ গোল। ৫ গোল করেন মাতসুশিমা সুমাইয়া ও চারটি করেন ঋতুপর্ণ চাকমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category