• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আইভীর জামিন নামঞ্জুর, কারাগারে পাঠিয়েছে আদালত

নিজস্ব প্রতিবেদক :
Update : সোমবার, ১২ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুরের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১২ মে) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমানের আদালত এ আদেশ দেন। তবে এ সময় আইভীর আইনজীবীরা কারাগারে ডিভিশনের জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
আইভীর আইনজীবীরা জানান, জুলাই আন্দোলন চলাকালে আইভী কখনই মাঠে নামেননি। শামীম ওসমানকে নির্বিঘ্নে দেশ ছাড়তে দেয়া হলেও, আইভীকে গ্রেফতারে আপত্তি জানান তারা।
অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা জামিন চেয়েছিলাম। তবে আদালত তা মঞ্জুর করেননি। এ সময় উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে বলেও জানান তিনি।
এর আগে, গত বৃহস্পতিবার রাতে সেলিনা হায়াত আইভীর বাড়িতে অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানায় গার্মেন্টস শ্রমিক মিনারুল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে আদালত তাকে জেল হাজতে পাঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category