• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হামিম রহমান এর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শাহিন মিয়া :
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : নবম শ্রেণির ছাত্র হামিম রহমান জীবন অটোচালক ছিনতাইকারীদের হাতে হত্যা হওয়ায় হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসী।
মঙ্গলবার এলাকাবাসীর আয়োজনে সকাল ১০টায় গাইবান্ধা শহরের নিউটন প্রিপারেটরী স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি বাসস্ট্যান্ড থেকে ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে দাঁড়িয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। পরে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম আসামিদেরকে গ্রেপ্তারের আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে কর্মসূচি তুলে নেওয়া হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন, আইনজীবী আনিস মোস্তফা তোতন, মানিক মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান, গাইবান্ধা নিউটন প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক সুকমল চন্দ্র সরকার, শিক্ষার্থীদের পক্ষে মুহিদ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে স্কুলছাত্র হামিম রহমান জীবনের হত্যাকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করতে হবে। তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। মানববন্ধন থেকে বক্তারা ৪৮ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতারের আল্টিমেটাম দেন। গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও ঘোষণা দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে গাইবান্ধায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রায়ই খুন, ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ধানঘড়া গ্রামের আনতাজ আলীর ছেলে হামিম রহমান ওরফে জীবন গাইবান্ধা নিউটন প্রিপারেটরী স্কুলের নবম শ্রেণীর ছাত্র। সে পড়াশোনার ফাঁকে অটোবাইক চালাতো।
গত রোববার সন্ধ্যায় অটোবাইক নিয়ে বের হয়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
ফেসবুকের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন, হামিম রহমানের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে। হাসপাতালে গিয়ে তারা হামিমের মরদেহ সনাক্ত করে।
এ ঘটনায় নিহত হামিম রহমান জীবনের বড় ভাই হামিদুর রহমান বাদি হয়ে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাত আসামি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category