সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : বিদ্যমান বন্টক পদ বিলুপ্তকরে যুগোপযোগী পদ সৃজন পূর্বক যোগ্যতা ও জেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নসহ বিভিন্ন দাবিতে পিরোজপুরে কর্মবিরতি পালন করেছে অধস্তন আদালত ও ট্রাইবুনালের কর্মচারীরা। সোমবার পিরোজপুর জেলাও দায়রা জজ আদালত প্রাঙ্গনে সকাল সাড়ে ৯ থেকে ৩ ঘন্টার কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন বিচারবিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মাসুদ খান, সভাপতি মোঃ ওয়াহিদুল ইসলাম, সহ-সভাপতি সোহেল রানা, আল মামুন, সাধারণ সম্পাদক মো: হাফিজুল ইসলাম প্রমূখ।
বক্তারা বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন থাকা সচিবালয়ের অধস্তন আদালত ও ট্রাইবুনালের সহায়ক কর্মচারীদেরকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলে রআলোকে বেতন-ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ৭ম – ১২তম গ্রেড ভুক্ত করাএবং বিদ্যমান বন্টক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক যোগ্যতা ও জেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিজানান। কর্মবিরতি চলাকালে জেলার সকল আদালত কক্ষ তালাবদ্ধ রাখাহয়।