• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরা আশাশুনি ভেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন, আতংকিত এলাকাবাসী

মোঃ আসাদুজ্জামান খান :
Update : শনিবার, ৩ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।। ভাঙ্গন রোধে পানি উন্নয়ন ইতিমধ্যে কাজ শুরু করেছে। ভুক্তভোগী এলাকাবাসী টেঁকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার দিনগত শেষ রাতে ভাটার টানে প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চ টার্মিনাল ঘাটের দক্ষিণ পাশের প্রায় ২০০’শ ফুট স্থান জুড়ে কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে এ ভয়াবহ ভাঙ্গন ধ্বংস দেখা দেয়। শুক্রবার সকালে এ খবর এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক বেড়িবাঁধ ভাঙ্গনের এ খবর অবগত হয়ে ভাঙ্গন এলাকা পরিদর্শনে আসেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাছকিয়া। নির্বাহী প্রকৌশলী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে কলগেট,লিবার শ্রমিকদের মাধ্যমে জিও ব্যাগে বালু ভর্তি করে ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা জামায়াতের নায়েবে আমির সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আব্দুল মান্নান, নায়েবে আমির মাওঃ নুরুল আবসার মুরতাজা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী,অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ সোহরাব হোসেন,অধ্যক্ষ মাওঃ মুজিবুর রহমান,ইউনিয়ন আমীর উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান,মাওঃ আল-আমিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি প্রভাষক মাওঃ শাহজাহান আলী,মটর সাইকেল চালক সমিতির সভাপতি আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন। ভাঙ্গন এলাকা ভোষকা মাটি আর চোরা বালুর ঝুঁকিপূর্ণ এই বেড়িবাঁধ বারবারই ভাঙ্গে। আর ক্ষতিগ্রস্ত হয় এলাকাবাসী। ইতোপূর্বে এ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একের তিন অংশ কপোতাক্ষ নদীর করালগ্রাসে বিলিন হয়েছে। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছে মানুষ,নিঃস্ব হয়েছে পরিবার। বিগত দুর্যোগ আম্ফান ও ইয়াস ঝড়ের ক্ষতি কাটিয়ে উঠতে পারিনি এই এলাকার মানুষ। এহেন পরিস্থিতিতে টেঁকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category