• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত

মোস্তাফিজুর রহমান :
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কুড়িগ্রাম : ১ মে ২০২৫, এবারের আলোচ্য বিষয় ছিল- “শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫, যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম সদর উপজেলা শাখার দর্জি ও ফার্নিচার নেতাদের আয়োজনে বর্ণাঢ্য শ্রমিক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টায় র‌্যালিটি কুড়িগ্রাম শহরের বিজয় স্তম্ভ থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসায় সমাবেশে মিলিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম শহর শাখার সভাপতি এডভোকেট মো: জাহাঙ্গীর আলম জুয়েলের সভাপতিত্বে এবং দর্জি ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ বেলাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এডভোকেট ইয়াছিন আলী সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আতাউর রহমান। প্রধান অতিথি বলেছেন, “দেশের উৎপাদন ও উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমিকরা, অথচ তারাই সবচেয়ে বেশী অবহেলিত। ইসলামী আদর্শই পারে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে।”
বিশেষ অতিথি মো: আতাউর রহমান বলেন, “শ্রমিক দিবস কেবল স্মৃতির নয়, এটি আত্মজাগরণের দিন। সমাজে শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠায় আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানের সভাপতি এডভোকেট মো: জাহাঙ্গীর আলম জুয়েল বলেন, “আন্তর্জাতিক শ্রমিক দিবস শুধু একটি দিবস নয়, এটি শ্রমিকদের অধিকার, মর্যাদা ও আত্মত্যাগের অনন্য প্রতীক। এই দিনে আমরা স্মরণ করি তাদের, যাদের ত্যাগের ফলে আজ শ্রমিকদের ন্যায্য দাবী আলোচনায় এসেছে। অথচ এখনও দেশের বহু শ্রমিক তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত।”
আলোচনা সভায় এডভোকেট ইয়াছিন আলী সরকার আরও বলেন, “শ্রমিক-মালিক সুসম্পর্ক ও পারস্পরিক সম্মান ছাড়া কোনো উন্নয়নই টেকসই নয়। তাই ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’—এই প্রতিপাদ্য বাস্তবায়নে আমাদের সবাইকে আন্তরিক হতে হবে।”
সমাবেশে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত শ্রমিক নেতা ও সর্বস্তরের শ্রমিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দোয়া কামনা করেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মাওলানা মোঃ মশিউর রহমানের নেতৃত্বে এবং রাজিবপুর ও রাজারহাট উপজেলাসহ সকল উপজেলায় সংগঠনের দায়িত্বশীল নেতাদের নেতৃত্বে অনুরুপ কর্মসূচী পালন করেছে বলে জানিয়েছেন জেলা সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category