• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আমরা হিন্দু-মুসলমান ভাগ হবো না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘ভাগকে’ (অনৈক্য) ভয়ংকর আখ্যায়িত করে বলেছেন, আমরা হিন্দু-মুসলমান ভাগ হবো না।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবিপুর ইউনিয়নে কিসমত কেশুরবাড়ি লক্ষ্মীর হাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা যারা রাজনীতি করি তারা কাউকে নৌকা আর কাউকে ধানের শীষে ভাগ করেছি। হিন্দু-মুসলমানে ভাগ করেছি। এ ভাগ খুব ভয়ংকর। আমরা কখনো হিন্দু-মুসলমান ভাগ হবো না। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন।’
তিনি আরও বলেন, ‘আমরাই ভাগ করে রাখছি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান অথচ আমরা যুগের পর যুগ একসঙ্গে মিলেমিশে বসবাস করে আসছি। গ্রামে একে অপরের বিপদে আপদে এগিয়ে আসার সময় হিন্দু-মুসলমান দেখি না। ভাগ হলে বছরের পর বছর অশান্তি লেগে থাকবে।’
১৯৪৭ সালের দেশভাগের ঘটনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা তখনো মিলেমিশে থেকেছি। আমাদের শান্তি নষ্ট করার জন্য সেসময় ওপরে যারা ছিল, তারা আমাদের মাঝে গণ্ডগোল বাধিয়ে দিতো। আমরা বিভাজনের দিকে যাবো না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category