• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে গৃহবধূ নিহত

মোঃ আল আমিন :
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীতে রেললাইনে হাটার সময় ট্রেনে কাটাপড়ে সেলিনা বেগম নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলববার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে নরসিংদী পৌর এলাকার বাসাইল রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিনা বেগম (৫০), নরসিংদী পৌর এলাকার বাসাইল মহল্লার বশির উদ্দিনের স্ত্রী ও ৪ সন্তানের জননী।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো: জহিরুল ইসলাম ও নিহতের স্বজনরা জানান, দুপুরে বাসা হতে বের হয়ে রেললাইন ধরে হাটছিলেন সেলিনা বেগম। এসময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নীচে কাটাপড়ে ক্ষতবিক্ষত হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের স্বজনেরা মরদেহ শনাক্ত করেন। পরে রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছেলে ওমর ইয়াসিন জানান, তার মা দীর্ঘদিন ধরে সেলিনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিনাময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো: জহিরুল ইসলাম বলেন, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন পরিবার। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে ‘ শাটডাউন’ কর্মসূচি শুরু
নরসিংদী প্রতিনিধি : ছয় দফা দাবিতে নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ‘শাটডাউন’ কর্মসূচী পালন শুরু করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর হতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কক্ষসহ বিভিন্ন কক্ষে ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে এ কর্মসূচী পালন শুরু করে তারা।
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল হতে ক্যাম্পাসে আলোচনা সভা ও বিভিন্ন স্লোগান দিতে থাকে বিভিন্ন পলিটেকনিক প্রতিষ্ঠানসহ নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, অফিস কক্ষ, অধ্যক্ষের কক্ষসহ প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়ার মাধ্যমে ‘শাটডাউন’ কর্মসূচী শুরু করা হয়। দাবী আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে বলে জানায় আন্দোলনকারী পলিটেকনিটক শিক্ষার্থীরা।
পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে উল্লেখে যোগ্য হলো, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এ ছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category