• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নতুন দল নিবন্ধনের সময়সীমা বাড়ল দুই মাস

নিজস্ব প্রতিবেদক :
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : নির্বাচন কমিশনের (ইসি) গণবিজ্ঞপ্তি অনুযায়ী নতুন দলের নিবন্ধনের জন্য আজ রোববারই (২০ এপ্রিল) ছিল আবেদনের শেষ সময়। কিন্তু প্রায় ২০টি নতুন রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় আরও দুই মাস বাড়িয়ে আগামী ২২ জুন পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
রোববার (২০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ইসির গণবিজ্ঞপ্তি জারির পরিপ্রেক্ষিতে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে আজ। এর মধ্যেই বিভিন্ন দল বিভিন্ন মেয়াদে নিবন্ধনের এই সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেছে। তারই পরিপ্রেক্ষিতে আজ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ জুন পর্যন্ত দল নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দল নিবন্ধনে আগ্রহীদের আবেদন আহ্বান করলে আজ পর্যন্ত সাতটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে বলে জানান ইসি সচিব।
জানা যায়, আলোচনায় থাকা নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন আবেদনের সময় বাড়াতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে। জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতি নিয়ে ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category