• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ অবৈধ ৫০৬ শ্রমিক আটক

নিজস্ব প্রতিবেদক :
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : মালয়েশিয়ার ট্যুরিজম ও রাতের শহর হিসেবে পরিচিত বুকিত বিন্তাং জালান এম বিতে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এ সময় বাংলাদেশিসহ ৫০৬ জন অনিবন্ধিত কর্মীকে আটক করা হয়। তাদের মধ্যে ১৫৫ জন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ান ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।
অভিযানটিতে ১৮৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
এ সময় আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ছাড়াও নেপালের ১৪২ এবং ইন্দোনেশিয়ার ১০৯ জনসহ ভারতীয় ও শ্রীলঙ্কার নাগরিকও রয়েছেন।
সংবাদ সম্মেলনে ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ৩৮৭০টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ৫২৩১৮ জনের কাগজপত্র চেক করে ২২,৪৮৬ জন অনিবন্ধিত অভিবাসী কর্মীদের আটক করা হয়েছে। অনিবন্ধিত অভিবাসী কর্মীদের পাশাপাশি অনিবন্ধিত অভিবাসী কর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগে ৪৯১ জন নিয়োগ কর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category