• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অত্যাচারী শাসকের কী পরিণতি হতে পারে হাসিনাকে দেখে তা শিখতে হবে : মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক :
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কুমিল্লা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘অহঙ্কারী ও অত্যাচারী শাসকের পরিণতি কী হতে পারে হাসিনাকে দেখে তা ভবিষ্যত প্রজন্মকে শিখতে হবে।
জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে জনগণ হাসিনাকেই নিষিদ্ধ করে দিয়েছে। জুলাই আন্দোলনে হাতহতদের রক্তের ঋণ শোধ করতে হবে আমাদের। আমরা তাদের কাছে দায়বদ্ধ।’
শুক্রবার সকালে কুমিল্লার লাকসামে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম পরওয়ার।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘পর্যাপ্ত সংস্কার এবং শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার সম্পন্ন করে জাতীয় নির্বাচন দিলে আমরা সে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন নয়। আমাদের দলের আমির (শফিকুর রহমান) ইতোমধ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই।’
নতুন বাংলাদেশ হবে পূর্ণ স্বাধীন জানিয়ে গোলাম পারওয়ার বলেন, ‘এখানে জনগণের অধিকার থাকবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, ইনসাফপূর্ণ অর্থনীতি হবে, সঠিক বিচার ব্যবস্থা নিশ্চিত হবে। এ দেশ থেকে হাজার কোটি টাকা বিদেশে পাচার হবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category