• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক :
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : আগামী রমজানের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। জামায়াতের আমির বলেন, রাজনৈতিক দল হিসেবে তারা আমাদের সঙ্গে বৈঠকে বসেছে। আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। তারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি কি! তারা জানতে চেয়েছে নির্বাচন কবে হবে, কিভাবে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, তারা জানতে চেয়েছে আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব নেই তাহলে আমাদের কোনো পলিসি আছে কিনা? আমরা সব বিষয় তাদের জানিয়েছি বৈঠকে।
নিকোল চুলিকের সঙ্গে বৈঠকে জামায়াত তারা হিউম্যানিটি নিয়ে কথা বলেছে এবং তারা নারীদের অধিকার, লেবার রাইটস নিয়েও আমাদের সঙ্গে আলোচনা করেছে।
তিনি জানান, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার দেখতে চায় জামায়াত। একই সঙ্গে তারা প্রধান উপদেষ্টার দেওয়া নির্বাচন করার প্রতিশ্রুতির পর্যবেক্ষণ করছেন বলেও জানান ডা. শফিকুর রহমান।
বৈঠকে জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category