• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নাটোরে আদালতের গ্রিল কেটে দুর্র্ধষ চুরি, আটক ৪

নিজস্ব প্রতিনিধি :
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নাটোর : নাটোরে আদালতের মালখানার জানালার গ্রিল কেটে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। এতে ৩৭ লাখ টাকাসহ ১১ ভরি স্বর্ণ ও ২০ ভরি রুপা চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ। যদিও তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করছেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন, সিআইডি, ডিবিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নাটোর আদালতের ডকুমেন্ট কক্ষ এবং কোর্ট পুলিশের জানালার গ্রিল কেটে প্রথমে সংঘবদ্ধ চোর প্রবেশ করে। এরপর নাটোর সদর সার্কেলের মালখানায় প্রবেশ করে সেখান থেকে বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালংকার চুরি হয়। আজ বেলা সাড়ে ১১টায় আদালতে কর্মরত পুলিশ সদস্যরা দেখতে পেয়ে বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, বেশ কিছুদিন আগে সিংড়ায় গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী থেকে উদ্ধারকৃত ৩৭ লাখ টাকাসহ ১১ ভরি স্বর্ণ, ২০ ভরি রুপা চুরি হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, ঘটনাটি নিয়ে ইতোমধ্যেই সিআইডি’ পিবিআইসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেইসঙ্গে কি কি চুরি হয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category