• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পলাশবাড়ীতে গাজায় গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

বায়েজিদ :
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ীতে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলী গনহত্যা ও মানবতা বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে পলাশবাড়ী ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ ই এপ্রিল মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পলাশবাড়ী পৌর ও উপজেলা শাখার আয়োজনে কলেজ,উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে অসংখ্য নেতাকর্মী ও নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি বিশাল র‌্যালী পলাশবাড়ী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহিলা কলেজ প্রাঙ্গণে মিলিত হয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রশীদ হৃদয়, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাওন সরকার, সদস্য সচিব আকাশ কবীর পায়েল,কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান সরকার, সদস্য সচিব মাজেদুর রহমান,পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের সভাপতি আশামনি আক্তার, সাধারন সম্পাদক রুপা আক্তার, বাসুদেব কলেজের সিনিয়র সভাপতি তানিয়া আক্তার, সাধারণ সম্পাদক নাদীয়া আক্তার, ছারাও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাগর সরকার মিনু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মমিন মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজা,পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী স্বপন,উপজেলা জাসাস এর যুগ্ম আহ্বায়ক জমশেদ রানা,পৌর জাসাস এর সদস্য সচিব ফরহাদ মন্ডল ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা, বাংলাদেশে ইসরায়েলের বাংলাদেশে যত পৌন্য সামগ্রী আছে সেগুলো বয়কট করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্র অবকাঠামোর মাধ্যমে আমদানি বন্ধের জোড় দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category