• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ: গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
Update : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, চট্টগ্রাম : চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মো. জিহাদের (২৭) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোররাতে নগরীর বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত ২১ মার্চ খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকায় ইফতার বিতরণ এবং ঈদ শুভেচ্ছা ব্যানার টানানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়। নিহত জিহাদ খুলশী থানার লালখান বাজার এলাকার বাসিন্দা। তিনি নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলমের অনুসারী।
স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২১ মার্চ রাতে জিইসি মোড় এলাকায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলম ও মহানগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুপক্ষের মধ্যে গোলাগুলিতে জিহাদ, আনোয়ার এবং রমিজ নামে তিনজন আহত হয়। গুলিবিদ্ধ জিহাদ ও আনোয়ার শাহ আলমের অনুসারী এবং রমিজ ছাত্রদলের সদস্যসচিব তুহিনের অনুসারী হিসেবে পরিচিত।
খুলশী থানার ওসি আফতাব হোসেন বলেন, ২১ মার্চ বিএনপির দুপক্ষের সংঘর্ষে জিহাদ গুলিবিদ্ধ হয়। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঘটনার ১২ দিন পর, বৃহস্পতিবার ভোরে তিনি মারা গেছেন। সংঘর্ষের পরদিনই আহত একজনের পরিবার বাদী হয়ে মামলা করেছে। মামলার তদন্ত চলমান। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category