• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন হামিদুর রহমান আযাদ

ডেস্ক রিপোর্ট :
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি এ এইচএম হামিদুর রহমান আযাদ পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। গত বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬০তম সিন্ডিকেটের সভায় এই ডিগ্রি অনুমোদিত হয়। এর আগে ১২ মার্চ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ২৪৭তম সভায় তা অনুমোদন দেয়া হয়। পিএইচডির বিষয় ছিল বিষয়: বাংলায় ইসলামি রাজনীতির উৎপত্তি ও বিকাশ (১৯০৫-১৯৭০’)। জনাব হামিদুর রহমান আযাদ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সর্বশেষ কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এক প্রতিক্রিয়ায় হামিদুর রহমান আযাদ বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার এতদিন আমার শিক্ষার অধিকার কেড়ে নিয়েছিল। মহান আল্লাহ তায়ালার রহমত ও ছাত্র- জনতার অভ্যূত্থানে ফ্যাসিবাদের পতন হওয়ায় আমিও অধিকার ফিরে পেয়েছি। এজন্য আল্লাহ তায়ালার শুকরিয়ার পাশাপাশি জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা সবাইকে কবুল করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category