• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আইপিওর খসড়া সুপারিশ জমা দিয়েছে পুঁজিবাজার টাস্কফোর্সের

নিজস্ব প্রতিবেদক :
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গঠন করে দেওয়া পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স আইপিও-সংক্রান্ত খসড়া সুপারিশমালা পেশ করেছে।
সোমবার (২৪ মার্চ) বিএসইসির কার্যালয়ে আইপিও-সংক্রান্ত বিষয়ে খসড়া সুপারিশমালা জমা দেয় টাস্কফোর্স।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসইসির কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মোঃ আলী আকবর ও ফারজানা লালারুখের উপস্থিতিতে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স আনুষ্ঠানিকভাবে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে সুপারিশমালা হস্তান্তর করেন।
বিএসইসি বলেছে, আগামী ২৭ মার্চ দুপুর ২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এক ঘণ্টা বিএসইসির মাল্টিপারপাস হলে এই খসড়া সুপারিশমালার বিষয়ে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেখানে খসড়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
সুপারিশমালা হস্তান্তরের সময় টাস্কফোর্সের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কে এ এম মাজেদুর রহমান, হদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং-এর জ্যেষ্ঠ অংশীদার এ এফ এম নেসার উদ্দীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন উপস্থিত ছিলেন।
পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স-এর ফোকাস গ্রুপের সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category