• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সরকারি বিধি নিষেধের তোয়াক্কা না করেই অসমাপ্ত সড়কে চলছে দূর পাল্লার পরিবহন

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মুলাদী (বরিশাল) : বরিশাল জেলার অন্তর্গত মুলাদী উপজেলাধীন নাজিরপুরে এলজিইডি’র SWBRPD প্রকল্পের আওতায় নাজিরপুর – রামারপোল আড়িয়াল খাঁ সংযোগ সেতুর নির্মাণ কাজ শেষ হলেও বিশ্বব্যাংকের SupRp প্রকল্পের আওতায় এই সেতুর সংযোগ সড়কের নির্মাণ কাজ প্রায় শেষ হয়নি।
সাংযোগ সেতুর নির্মাণ কাজ শেষ করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর না করা পর্যন্ত এই সড়ক দিয়ে কোন ধরনের যানবাহন চলাচল না করার জন্য সড়কের দু’পাশে সাইনবোর্ড ও অস্থায়ী পিলার পুঁতে দেওয়া হয়েছে।
কিন্তু একটি স্বার্থান্বেষী মহল রাতের অন্ধকারে পিলারগুলো উপড়ে ফেলেছে এবং কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে নির্মাণাধীন সড়ক / সেতু দিয়ে বিআরটিসি এবং প্রাইভেট যানবাহন / বাস চলাচল চলমান রাখছে।
এ বিষয়ে নির্মাতা প্রতিষ্ঠান, তদারকি কর্তৃপক্ষ বা স্হানীয় পুলিশ / সিভিল কর্তৃপক্ষ কিছুই জানেন না কিংবা এটা তাদের কাজের আওতাধীন নয় বলে জানিয়েছেন।
নির্মান কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে সংযোগ সেতুর কাজ শেষ হওয়ার পর এই রুট দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্হা গ্রহণের জন্য লিখিতভাবে বিআরটিএ ও বিআরটিসি’র চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে কিছুদিন বন্ধ থাকলেও এখন গাড়ি চলাচল করছে।
কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ‘রাস্তা বন্ধ, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত‘- শীর্ষক সাইনবোর্ড এবং অস্হায়ী পিলার পুঁতে দেওয়ার পরও এই নির্মানাধীন সড়ক দিয়ে কিভাবে যানবাহন চলাচল করছে।
এ যেন দেখার কেউ নেই। অদৃশ্য এক শক্তি তাদের এই এলাকার মানুষ কথা বলার সাহস করতে পারছে না। এলাকাবাসীর দাবী রাস্তার কাজ শেষ হওয়ার পর কতৃপক্ষ হস্তান্তর করলে গাড়ি আসুক। তবে ভাঙা রাস্তায় গাড়ি চলাচলে রাস্তার যেমনি ক্ষতি হচ্ছে তেমনি ধুলাবালির কারনে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে অনেক মানুষ। যথাযথ প্রতিপক্ষ দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category