• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় পুর্বের শত্রুতার জের ধরে যুবককে হাতুড়ি দিয়ে মাথা ফাটালো প্রতিপক্ষ

নিজস্ব প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায পুর্বের শত্রুতার জের ধরে মঞ্জুরুল শেখ (৩২) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়েছে সুজন নামের ১ ব্যাক্তি। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল হতে মঞ্জুরুলকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের ঝিলিয়াঘাটা বাজারে। আহত মঞ্জুরুল শেখ ৫নং কয়রা গ্রামের ইউনুছ আলী শেখের পুত্র। জানা গেছে মঞ্জরুল শেখ ঐ দিন সকালে মোটরসাইকেল যোগে তার ছেলেকে নিয়ে ওএমএসের চাউল নিতে ঝিলিয়া বাজারে যায়। বাজারে গেলে সুজন শেখ নামের এক যুবক মোটরসাইকেল হতে নামার আগেই হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে। আঘাত করার সাথে সাথে তার মাথা ফেটে যায়। তাৎক্ষণিক উপস্থিত লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধিন রয়েছে। সংবাদটি জানার পর কয়রার যৌর্থ বাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। মঞ্জুরুল শেখের পিতা ইউনুছ আলী শেখ জানান, একটি মামলার বিষয়কে কেন্দ্র করে পুর্বের শত্রুতার জের ধরে আমার পুত্রকে হাতুড়ি দিয়ে মারপিট করে আহত করা হয়েছে। তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করায় ফেটে গেছে। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category