• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

আতাউর শাহ্ :
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁ মেডিকেল কলেজে বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নওগাঁ সরকারি মেডিকেল কলেজ প্রাঙ্গন হইতে মুক্তির মোড় শহীদ মিনার পর্যন্ত দুই ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করেন তারা।
উক্ত মানববন্ধনে ২ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণে বিক্ষোভ মিছিল নিয়ে মুক্তির মোড় শহীদ মিনারে গিয়ে মানববন্ধন করেন। মানববন্ধনে তারা বলেন, সরকারের সিদ্ধান্ত মোতাবেক নওগাঁ সরকারি মেডিকেল কলেজ বাতিল না করে পূর্ণবহাল রাখার দাবি করেন এবং স্বাস্থ্য খাতের অসঙ্গতি দূরীকরণে নায্য দাবী আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এবং অবিলম্বে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, “প্রশাসনের সিদ্ধান্ত মানি না, মানবো না” “নওগাঁবাসী এক হও, মেডিকেলের শত্রুদের রুখে দাও” সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওগাঁ মেডিকেল কলেজ শাখার ইন্টার্ন ডক্টর সোসাইটির সভাপতি ডাঃ কেফাইয়েতুর রহমান, মেডিকেল কলেজ শাখা নওগাঁ সাধারণ সম্পাদক ডাঃ সামান্থা ইসলাম, মেডিকেল কলেজ শাখা নওগাঁ, সাংগঠনিক ডাঃ মারুফ আহমেদ, মেডিকেল কলেজ শাখা নওগাঁ, সদস্য ডাক্তার বকুল রায়, সদস্য ডাঃ মারুক বিল্লাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category