• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

নিজস্ব প্রতিবেদক :
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের এক লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে ইফতার করবেন।
বুধবার (১২ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৫টায় জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরে আসছেন। শুক্রবার প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই ফ্লাইটে কক্সবাজারে যাবেন। কক্সবাজারে ড. ইউনূস মডেল মসজিদ উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। অন্যদিকে, জাতিসংঘ মহাসচিব সেখান থেকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সন্ধ্যায় উভয়ে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category