• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ায় রিপা ধর্ষণ চেষ্টা ও নির্মম নির্যাতন সহ মারপিটের অভিযোগ

মাসুম ফরাজি :
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুরি গ্রামের খলিফা বাড়ি এলাকায় ধর্ষণের হাত থেকে বেচে ফিরলেও নিজেকে রক্ষা করতে পারলো না রিপা আক্তার। ।
স্থানীয় সুত্রে জানাযায়, গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৮টার দিকে মান্নান হাওলাদারের ছেলে বাবু হাওলাদার একই এলাকার দুলাল খলিফার এর ঘরের পাসে ওত পেতে থাকে প্রবাসী দুলাল খলিফার মেয়ে নবম শ্রেণিতে পড়ুয়া রিপা আক্তার টেবিলে বই পড়ার ফাঁকে বাহিরে বের হলেই বাবু রিপাকে ধর্ষণের চেষ্টা চালায় এসময় রিপা বাবুর হাত থেকে বেচে ঘরে ফিরলে বাবু সাথে থাকা সজিব সহ আজ্ঞত কয়েকজন মিলে রিপাকে ঘর থেকে তুলে নেয়ার চেষ্টা চালায় এসময় রিপা কান্নাকাটি করলে প্রতিবেশীরা এগিয়ে আসর খবর পেয়ে রিপাকে হত্যার উদ্দেশ্য বাবু,সজিব সহ অজ্ঞাত কয়েকজন মিলে রিপাকে নির্মম নির্যাতন ও মারপিট করে রিপা গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে রিপাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রিপা এখন মূর্মুষ অবস্থায় রয়েছে।
সরেজমিনে গিয়ে আরও জানাযায়,বাবু, সজিব ও বাবুর পিতা মন্নান হাওলাদার বিষয়টি অন্য দিকে ঘুরানোর জন্য ঘরে ভাংচুর চালান।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

মঠবাড়িয়ায় কুপিয়ে ফল ব্যাবসায়ীর কাজ থেকে টাকা ছিনতাই, থানায় অভিযোগ
মঠবাড়িয়া শামিম আহম্মেদ: প্রতিনিধি পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের ফল ব্যাবসায়ী আঃ রহমান রানা ব্যাপারী (১৭) কে কুপিয়ে ৫৪ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা। আহত ও অভিযোগ সূত্রে জানা যায়, ফল ব্যাবসায়ী দক্ষিন মিঠাখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রত্তন ব্যাপারির পুত্র আঃ রহমান( রানা)। অভিযুক্তরা হলেন পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা সেলিমের দুই পুত্র তানভির ও তামিম, বাগার পুত্র বাবলু সহ আরো ৩/৪ জন। আঃ রহমান রানা ব্যাপারী গত বৃহস্পতিবার রাতে পৌরসভা দক্ষিণ বন্দর ব্রিজের পাশে ফলের দোকান গুছিয়ে বাড়ি ফেরার পথে মমিনিয়া মাদ্রাসার সামনে পরিকল্পিত ভাবে ওৎপেতে থাকায় নাম ধারী ছিনতাই কারিরা মাথায় কোপ দেয়। এতে আঃ রহমান রানা মাটিতে লুটিয়ে পরলে তার সাথে থাকা ৫৪ হাজার টাকা ছিনাইয়া নিয়ে যায়। এসময়ে তার ডাকচিৎকারে এলাকার লোকজন ছুটে আসে এবং আহত অবস্থায় তাকে উদ্বার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। এব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে জানান ভুক্তভোগী পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category