সবুজবাংলা২৪ডটকম, মবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়ায় টাকার বিনিময়ে মিথ্যা বানোয়াট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে ইউনিয়ন সহকারী ভূমি জিল্লুর রহমানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মিরুখালী ইউনিয়নে।
অভিযোগ সূত্রে জানাযায়, জিল্লুর রহমান উপজেলার মিরুখালী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা। সরেজমিনে গিয়ে দেখা যায়, উত্তর মিরুখালী গ্রামের শাহজাহানের পুরাতন ঘর ঘূর্ণিঝড় রিমালে ভেঙে যাওয়ায় একই স্থানে বিল্ডিং নির্মাণ করতে গেলে প্রতিপক্ষরা পথ বন্ধ করেছে বলে একটি মিথ্যা অভিযোগ এনে মিথ্যা মামলা দায়ের করেন।
মিরুখালী ইউনিয়নের উত্তর মিরুখালী গ্রামের শাহজাহান গং প্রতিপক্ষ একই এলাকার ইসমাইল হোসেন এর মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে তারই জের ধরে প্রতিপক্ষ ইসমাইল হোসেন বাদী হয়ে শাহজাহান গংদের নামে মিথ্যা একটি অভিযোগ আনে।
মঠবাড়িয়া উপজেলা সহকারী ভূমি রাইসুল ইসলাম মিরুখালী ইউনিয়নের ভূমি কর্মকর্তা জিল্লুর রহমানকে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেন। জিল্লুর রহমান প্রতিবেদনে লেখেন ৩৬ নং দাগে বিল্ডিং নির্মাণের কাজ শুরু করলে এবং পথ বন্ধ করলে মামলার উদ্ভব হয়। অথচ বিল্ডিং নির্মাণ হচ্ছে পুরাতন ঘরের উপরেই।
ভুক্তভোগী পরিবারের সদস্য বেল্লাল হোসেন অভিযোগ করে বলেন, বিল্ডিং নির্মাণ কাজ শুরু করতে গেলে ইসমাইল হোসেন ১লাখ টাকা চাদা দাবী করে চাদা না দেওয়ায় এই মিথ্যা মামলা দায়ের করেন।
জিল্লুর রহমানকে এই বিষয় জিজ্ঞাসা করলেন তিনি কিছু বলতে রাজি না হয়ে তিনি বলেন ৫০ হাজার টাকা ঘুষ দিয়ে আমি এই ইউনিয়ন থেকে ট্রান্সফার হবো।